জাতীয়

‘প্রতিটি গুলির হিসেব বিজিবির কাছে আছে’

বিজিবি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া প্রতিটি গুলির হিসেব বিজিবির কাছে আছে। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত পরিদর্শন করে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

১০ অক্টোবর সকালে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত পরিদর্শন করে বিজিবি মহাপরিচালক বলেন, মর্টারশেল নিক্ষেপ, আকাশ সীমা অতিক্রমসহ প্রত্যেক ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। তারা কূটনীতিকভাবে উত্তরও পাঠিয়েছে।

তিনি বলেন, এ নিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। এরই মধ্যে যোগাযোগ হয়েছে। শিগগির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

মিয়ানমার থেকে কেউ অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে বিজিবির কড়া নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সুবিধাজনক সময়ে ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। এছাড়া মিয়ানমারের সঙ্গে উচ্চপর্যায়েও বৈঠকের মাধ্যমে সবকিছু উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দু’মাস ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির থেমে থেমে সংঘর্ষ চলছে। সীমানা পেরিয়ে ওপারের ছোড়া মর্টারশেল, গোলাবারুদ এপারে এসে পড়েছে। এছাড়া হেলিকপ্টারও এপারে সীমানা লঙ্ঘন করেছে কয়েকবার।

আরও পড়ুন : সরকারিভাবে পণ্য আমদানিতে আগেই ভ্যাট ও ট্যাক্স দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র